না বলে কাঠাল খাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: টিলার গাছ থেকে কাঠাল পেড়ে খাওয়ায় লাঠি দিয়ে পিঠিয়ে সালমান আহমদ নামে ১৫ বছরের কিশোরকে হত্যা করেন ৫০ বছর বয়সী ব্যক্তি। এ ঘটনায় জড়িত আসামী তোরাব খাঁ পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।
এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের জগতপুর এলাকায়। নিহত সালমান ওই এলাকার সাহাদ মিয়ার পুত্র।
ঘটনার এক সপ্তাহের মধ্যে বুধবার ভোরে আসামীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্ঘাটন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী।
জানা যায়, গত ১৭ জুন বেলা ১১ টার দিকে সালমান আহমদ বাড়ির পাশে টিলা থেকে জ্বালানি কাঠ আনতে যায়। এরপর সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন এবং ওই দিন তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন দুপুরের দিকে পার্শ্ববর্তী আবুল মিয়ার টিলায় সালমানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ও তার পরিবার। খবর পেয়ে গহীন টিলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সালমানের মা সালমা বেগম অজ্ঞাত আসামী দিয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
রহস্যাবৃত এ হত্যা মামলার তদন্তের দায়িত্ব নেন থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী। এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তি পার্শ্ববর্তী সিংহনাদ গ্রামের মৃত সুজন খার ছেলে এবং ৬ সন্তানের জনক তোরাব খাঁ’কে আটক ও হত্যার কারণ বের করেন তিনি।

ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কিশোর সালমান ঘটনার দিন তোরাব খাঁ’র মালিকানাধীন টিলায় গিয়ে গাছ থেকে পাকা কাঠাল পেড়ে খায়। এ সময় তোরাব খা বিষয়টি দেখতে পেয়ে সালমানকে লাঠি দিয়ে দৌঁড়ানি দেন। দৌঁড় খেয়ে অপর একটি টিলায় গিয়ে সে পড়ে যায়। তখন তোরাব হাতে থাকা লাঠি দিয়ে সালমানকে পিঠাতে থাকেন। এতে তার নাক ও মাথা আঘাতগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সালমান। পরে টিলা থেকে নিচে সালমানের লাশ ফেলে দিয়ে সেখান থেকে সটকে পড়ে তোরাব।’
তিনি বলেন, ‘এ হত্যার কোন ক্লু ছিলোনা। এমন রহস্যাবৃত মামলার তদন্ত করতে গিয়ে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর স্যার ও ওসি ইয়ারদৌস হাসান স্যারের দিক নির্দেশনায় হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। আটক তোরাবকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed