বিশ্বনাথে সংঘর্ষে আরেক বৃদ্ধের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষে দুই জনের মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তির নাম ওয়ারিছ আলী (৬০)। এর আগে স্থানীয় মসজিদের মোতাওয়াল্লি হাজী মখলিছ মিয়া (৫৮) মারা যান।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মনুকুপা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মনুকুপা গ্রামে আবদুল হামিদ (৬০) ও নূরুল ইসলাম (৪৫) -এর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হন মখলিছ ও ওয়ারিছ। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed