নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক
প্রবাস ডেস্ক : দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ায় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে একটি ট্রাক থেকে আটক করেছে দেশটির পুলিশ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ জুন) নিয়মিত টহলের সময় ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।
গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভগেলিজা নামক একটি শহরে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার ২৩ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ। তবে আটক হওয়া অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।
প্রতিবছরই বহু বাংলাদেশি ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। অবৈধ এসব রুটের অন্যতম একটি রুট হলো যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে কথিত ‘বলকান অভিবাসন রুট’। এই রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া বর্তমানে করোনার কারণে বন্ধ রয়েছে গ্রিস ও নর্থ-মেসিডোনিয়া সীমান্তও। তবে পুলিশ সূত্র জানিয়েছে, সীমান্ত সরকারিভাবে বন্ধ থাকলেও সেখান দিয়ে এখনও মানবপাচার অব্যাহত রয়েছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed