Main Menu

মৌলভীবাজারে আরও ২৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আক্রান্তরা কোন এলাকার সেটা জানাতে পারেননি তিনি।

সবশেষ মঙ্গলবার (২৩ জুন) হবিগঞ্জের নতুন ৫১ জন ও মৌলভীবাজারের ২৪ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৭৭ জন, সুনামগঞ্জে ৮২৩ জন, হবিগঞ্জে ৪৬৩ জন এবং মৌলভীবাজারে ৩৫৬ জন।

এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৯৫, সুনামগঞ্জে ১১২, হবিগঞ্জে ৫১ এবং মৌলভীবাজারে ৭ জন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৭৮৭ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ২৬০, সুনামগঞ্জে ২২৪, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৩১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেটে ৪৬, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে পাঁচজন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed