রোববার সূর্যগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আবারও বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্বাবাসী। রবিবার (২১ জুন) বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এদিন হবে আংশিক হবে। দেখা যাবে বাংলাদেশ থেকেও, তবে যদি সারা দেশে আকাশে মেঘমুক্ত থাকতে হবে।
এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায়, তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে, তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে। এর আগে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।
জানা গেছে, এই সূর্যগ্রহণ ঢাকার আকাশে দেখা যাবে ১১টা ২৩ মিনিটের দিকে। ওই সময় থেকে শুরু হয়ে এই সূর্যগ্রহণ চলবে ২টা ৫২ মিনিট পর্যন্ত। সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য। এই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট। তবে সূর্যগ্রহণের সময় কোনোভাবেই আকাশের দিকে খালি চোখে তাকানো যাবে না।
এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়বে, যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না।
এশিয়ার অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে রবিবারের সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশে এবং কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান এবং চীনেও দেখা যাবে এটি।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed