দেশে করোনায় একদিনে ৩৭ মৃত্যু, শনাক্ত ৩২৪০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১,৪২৫ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে।
শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৪ হাজার ৩০১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। যার ফলে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৯৩ জন।
বুলেটিনে ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৬৩ হাজার হাজার প্রায়। তবে সাড়ে ৪৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed