নিখোঁজের ৩দিন পর ফেরিওয়ালার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ফেরিওয়ালার লাশ তিনদিন পর ভেসে উঠেছে।
শুক্রবার (১৯ জুন) ভোরবেলা নিখোঁজ যুবকের মরদেহ হাওরে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে নিহতের স্বজনদের কাছে স্বপন মিয়ার মরদেহ হস্তান্তর করে পুলিশ।
তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, গত ২ দিন ধরে সিলেট থেকে আসা ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় সন্ধান চালিয়েও নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ শুক্রবার ভোরে নিখোঁজ যুবকের মরদেহ হাওরে ভেসে উঠে।
উল্লেখ্য, গত বুধবার (১৭ জুন) তাহিরপুরের চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন ফেরিওয়ালা স্বপন মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed