বদলে যাচ্ছে মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলরদের পদবি
বৈশাখী নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন নিয়ে আলাদা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইনের খসড়া তৈরি করে সব রাজনৈতিক দল এবং দেশের নাগরিকদের মতামত এবং সুপারিশের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন বলছেন, সংশ্লিষ্ট আইনটি সংস্কার করতে গিয়ে অপ্রাসঙ্গিক ইংরেজি নাম পাওয়া গেছে। ফলে নিস্প্রয়োজনীয় ও বিজাতীয় সেসব নাম ও শব্দ বাংলা পরিভাষায় প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যেতে পারে সিটি মেয়র, পৌর মেয়র, জেলা, উপজেলা ও ইউপি চেয়ারম্যান, সিটি ও পৌর কাউন্সিলরসহ বেশকিছু পদবি। একইসঙ্গে বদলে যাবে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডের নামও।
নির্বাচন কমিশনের প্রস্তাবে সিটি করপোরেশনের মেয়র হবেন ‘মহানগর সভা আধিকারিক’ অথবা ‘মহানগরপতি’। পৌরসভার মেয়র হবেন, ‘পুরাধ্যক্ষ’ বা ‘নগরপতি’। জেলা, উপজেলা ও ইউপি চেয়ারম্যান হবেন, ‘প্রধান’। ভাইস চেয়ারম্যান হবেন, ‘উপপ্রধান’। সিটি ও পৌর কাউন্সিলর হবেন ‘সদস্য’ বা ‘পারিষদ’।
সিটি কর্পোরেশন হবে ‘মহানগর সভা’, পৌরসভা হবে ‘নগরসভা’। আর ইউনিয়ন পরিষদ হবে ‘পল্লি পরিষদ’। সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ড হবে ‘মহল্লা’। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড হবে ‘এলাকা’।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed