Main Menu

মৃত্যুর ১১ দিন পর জানা গেল বৃদ্ধার করোনা পজেটিভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধার মৃত্যুর ১১ দিন পর জানা গেলো তিনি করোনায় পজেটিভ ছিলেন।

তিনি গত ৭ জুন সকাল ৮টায় সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন দুপুরে তাকে দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

আজ বৃহস্পতিবার বিকেল তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত বৃদ্ধা উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলায় আজ বৃদ্ধা সহ নতুন আরও ৫ জনের করোনা পজেটিভ আসে।

এনিয়ে গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ৯১জন। তবে এদের মধ্যে দুজন রোগী গোলাপগঞ্জ উপজেলার বাইরের হওয়ায় তাদের এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে। এদের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৩ জন।

Share





Related News

Comments are Closed