স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট
বৈশাখী নিউজ ডেস্ক : হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। তার স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গণমাধ্যমে তিনি নিজেই করোনার কথা প্রকাশ করে বলেন, দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর মঙ্গলবার (১৬ জুন) পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে।
তিনি জানান, চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সহযোগীদের মাধ্যমে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবেন বলে জানিয়েছেন।
হন্ডুরাসে ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed