দীর্ঘ এক বছরেও কাজ শুরু হয়নি শুভপুর সেতুর
মোঃ মিরাজ উদ্দিন, ফেনী প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কারহীন থাকায় ৬৬ বছরের পুরনো মুক্তিযুদ্ধের নানা স্মৃতিবিজড়িত ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর সেতু যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
জানা যায়, ১৯৫২ সালের দিকে আরসিসি স্লাবের ওপর বেইলি ট্রাস দিয়ে ফেনী নদীর ওপর ১২৯ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হয়। পরে নদীর প্রশস্ততা বৃদ্ধি পাওয়ায় ১৯৬৮ সালে সেতুটি আরও ২৪৯ মিটার সম্প্রসারণ করায় এর দৈর্ঘ্য দাঁড়ায় ৩৭৪ মিটারে।
সরেজমিনে দেখা যায়, শুভপুর সেতুর কাছেই বালু উত্তোলন করছে একটি চক্র। আর এতেই ব্রিজের মূল পিলারগুলোর নিচে থেকে মাটি সরে গেছে। ফলে সেতুটির পশ্চিমাংশ যেকোনো সময়ে ধসে পড়তে পারে। তাছাড়া প্রয়োজনীয় সংস্কার না করায় এর পাটাতনের ঢালাই নষ্ট হয়ে গেছে। লোহার রেলিং ও নাট-বল্টু খুলে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সড়ক ও জনপদ বিভাগ সেতুর ভংঙ্গা অংশে ছোট ছোট বেইলি সেতুর কাটা অংশ দিয়ে ছোট যানবাহন পারাপারের ব্যবস্থা হলেও এটি কাঁপতে থাকে। দুর্ঘটনা এড়াতে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক বিভাগ। খুঁটি গেঁথে রাখায় বাস অথবা পণ্য বোঝাই ট্রাক এ সেতু অতিক্রম করতে পারে না।
স্থানীয় মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া জানান, মুক্তিযুদ্ধের সময় সেতুটির এক দিকে ছিলেন মুক্তিযোদ্ধারা। অন্য দিকে ছিলেন পাক বাহিনীরর অবস্থান।
সেতুর ১০ নং পিলারে বিস্ফোরণ ঘটিয়ে এটিকে সামান্য ক্ষতিগ্রস্ত করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিলে এ অংশ হানাদারমুক্ত হয়ে যায়। তিনি জানান, এখনো সেতুর বিভিন্ন স্থানে এখনো গোলা-বারুদের চিহ্ন পাওয়া যাবে। স্বাধীনতার পর এটি সংস্কার করে আবার চালু করে দেওয়া হলে স্মৃতি স্বরূপ বিভিন্ন চলচ্চিত্রে শুভপুর সেতুর চিত্র প্রদর্শন করা হয়। স্থানীয় সাংসদ শিরিন আখতার এমপি বৈশাখীনিউজ২৪ কে বলেন, এ সেতুকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের নানা স্মৃতি জড়িয়ে আছে। এটি সংস্কার করলে সেই স্মৃতি রক্ষা পাবে এবং আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধকালের তান্ডব ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
কিন্তুু এলাকাবাসীর কাছে অস্বস্থিকর বিষয় হলো সয়েল টেস্টের এক বছর পরেও নতুন ব্রিজের কাজ শুরু করা হয়নি। যার কারনে ফেনী জেলার সাথে পার্শ্ববর্তী চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার সল্পসময়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন রয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী জেলার ফল, কাঠ, বাশঁ, হলুদ, কাচাঁ সবজি ব্যবসায়ীরা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed