Main Menu

কামরানের মাগফিরাত কামনায় আ.লীগের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুন বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের উদ্যোগে তালতলাস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খানের অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শাহ মো: ফরিদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট মাহফুজুর রহমান, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, এডভোকেট আজমল আলী, শমসের জামাল, মো. জাহিদ খান সায়েক, মজির উদ্দিন, এডভোকেট আব্দুর রকিব বাবলু, শুয়েব আহমদ সহ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত দেশের ও বিশ্বের সবার আরোগ্য কামনা করা হয়। দোয়া পরিচালানা করেন মৌলানা ফয়ছল আহমদ।
এছাড়ার জেলা আওয়ামীলীগের আওতাধীন সকল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যােগে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন মন্দির ও গির্জা, পেগুডায় বিশেষ প্রার্থনা করা হয়।

মহানগর আওয়ামীলীগের দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে মহানগর আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুন বাদ আসর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অধ্যাপক জাকির হোসেনে বাসায় সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, এটিএম হাান জেবুল, আব্দুর রহমান জামিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মো. জাহিদ খান জাহেদ, মো: হুরায়রা ইফতার হোসেন, এড. জুনেল আহমদ, মাকসুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী সহ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল­াহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত দেশের ও বিশ্বের সবার আরোগ্য কামনা করা হয়।

দোয়া পরিচালানা করেন হাফিজ মৌলানা আবিদ হাসান রাহমানী।

এছাড়ার মহানগরীর প্রায় ১৬০টিরও বেশী মসজিদে মিলাদ ও দোয়া এবং ২৫টিরও অধিক মন্দির, আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়।

Share





Related News

Comments are Closed