জৈন্তাপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে এক ভিক্ষুক কিশোরীকে (১৬) ধর্ষণ প্রচেষ্টাকারী তিন আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: লুৎফুর রহমান জানান, কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে।
বুধবার (১৭ জুন) জৈন্তাপুর থানায় মামলাটি নথিভূক্ত করা হয়েছে। ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)-এ ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। আসামীদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মামলার আসামিরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচসেউতি গ্রামের বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), সারীঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং নয়াখেল গ্রামের আহমদ আলীর ছেলে তৈয়ব আলী (৪০)।
পুলিশ জানিয়েছে, কিশোরীর লিখিত আবেদনের প্রেক্ষিতে অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী / ২০০৩) এর ৭/ ৯(৪) (খ)/৩০ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। থানার এস আই মাহবুবুল আলম মামলাটি তদন্ত করছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে কিশোরীকে একা পেয়ে তাকে পোশাক ও টাকা দেওয়ার প্রলোভন দেখায় মামলার তিন বিবাদী। কিশোরী তাদের সঙ্গে যেতে না চাইলে তারা জোরপূর্বক তাকে একটি টমটম গাড়িতে উঠিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সরু পাকা রাস্তা দিয়ে নিয়ে যায়। নয়াখেল আগফৌদ গ্রামের হাওরের মধ্যে থাকা জনৈক সুমন মিয়ার ফিশারির পাড়ে একটি টিনশেড ঘরে নিয়ে ওই তিন ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে ফিশারির আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed