‘রেডজোন’ সিলেটে এখনই লকডাউন হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রেড জোনে লকডাউন কার্যকর এখনই হচ্ছে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) সিলেটের সিভিল সার্জন ড. প্রেমানন্দ মণ্ডল এ কথা জানান।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আজ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাল্টিসেক্টরাল কমিটি।
এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলার সিভিল সার্জন।
ড. প্রেমানন্দ মণ্ডল বলেন, আপাতত সিলেট জেলার রেড জোনগুলোতে নতুন করে লকডাউন করা হচ্ছে না। এ বিষয়ে সিলেট জেলার মাল্টিসেক্টরাল কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাগরিক সুবিধা, ব্যাংকিং খাতসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বৃহস্পতিবার থেকে লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় ১৮ জুন বৃহস্পতিবার থেকে সিলেট নগর ও জেলার রেড জোনগুলোতে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় আলোচনাকৃত সিদ্ধান্তগুলো আজ বুধবার প্রস্তুত করে সিভিল সার্জন অফিসে পাঠানো এবং সিভিল সার্জন কার্যালয় থেকে সেগুলো অনুমোদন করে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে তা কার্যকর করার কথা ছিলো।
কিন্তু মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশনে অনুষ্ঠিত এক বৈঠকে নগরে বৃহস্পতিবারের বদলে শনিবার থেকে লকডাউনের প্রস্তাব দেয়া হয়। এ বিষয়ে আজ ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রস্তাবনার চিঠি পাঠানোর কথা ছিল।
এসব আলোচনা-পাল্টা আলোচনার মধ্য দিয়ে আজ সিলেটে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর করা থেকে সরে আসা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed