বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৩৮,৫৯৬
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৫৯৬ তে পৌছেছে। আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৯ হাজার মানুষ। ইউরোপ আমেরিকায় মৃত্যুর হার যথেষ্ট কমে এসেছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল সোমবার আক্রান্ত হয়েছেন আরো সোয়া লাখ।
পৃথিবীর ২১৩ টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৯ হাজার। এর মধ্যে শুধু আমেরিকায় আক্রান্ত ২১ লাখ ৮৩ হাজারের বেশী মানুষ।
প্রাণঘাতী করোনা সর্বাধিক চড়াও হয় ইউরোপ -আমেরিকায়। ইউরোপে মারা গেছেন প্রায় ১ লাখ ৮৩ হাজার ২১৫ জন। আর শুধু আমেরিকাতেই মারা গেছেন ১ লাখ ১৮ হাজারের বেশী। মোট আক্রান্তের প্রায় ৩০ ভাগ শুধু আমেরিকায়। প্রতিদিন ইউরোপ আমেরিকায় ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল আমেরিকায় নতুন মৃত্যু হয়েছে ৬৯৯ জনের, ব্রাজিলে ৮৯০ জনের, ভারতে ৩৯৫ জনের, মেক্সিকোতে ২৬৯ জনের, পেরুতে ১৭২ জনের, রাশিয়ায় ১৪৩ জনের, ইরানে ১১৩ জনের, পাকিস্তানে ৯৭ জনের, মিশরে ৯৭ জনের, দ. আফ্রিকায় ৮৮ জনের, ইন্দোনেশিয়ায় ৬৪ জনের, ক্যামেরুনে ৬৪ জনের, কলম্বিয়ায় ৫৯ জনের, ইরাকে ৪৫ জনের, ইয়েমেনে ৪৪ জনের, সৌদী আরবে ৩৯ জনের, চিলিতে ৩৯ জনের, বাংলাদেশে ৩৮ জনের, ব্রিটেনে ৩৮ জনের, ইকুয়েডরে ৩৩ জনের, কানাডায় ২৯ জনের, ফ্রান্সে ২৯ জনের, ইতালিতে ২৬ জনের, বলিভিয়ায় ২৬ জনের, আর্জেন্টিনায় ২১ জনের, ২২ জনের, তুরস্কে ১৮ জনের, সুইডেনে ১৭ জনের ও রোমানিয়ায় ১৭ জনসহ অন্যান্য দেশ মিলে ৩ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকায় মৃত ১,১৮,২৮৫ জন, ব্রাজিলে ৪৪,১১৮ জন, ব্রিটেনে ৪১,৭৩৬ জন, ইতালিতে ৩৪,৩৭১ জন, ফ্রান্সে ২৯,৪৩৬ জন, স্পেনে ২৭,১৩৬ জন, মেক্সিকোতে ১৭,১৪১ জন, ভারতে ৯,৯১৫ জন, বেলজিয়ামে ৯,৬৬১ জন, ইরানে ৮,৯৫০ জন, জার্মানিতে ৮,৮৮৫ জন, কানাডায় ৮,১৭৫ জন, রাশিয়ায় ৭,০৯১ জন, পেরুতে ৬,৮৬০ জন, নেদারল্যান্ডে ৬,০৬৫ জন, সুইডেন ৪,৮৯১ জন, তুরস্কে ৪,৮২৫ জন, চীনে ৪,৬৩৪ জন, ইকুয়েডরে ৩,৯২৯ জন, চিলিতে ৩,৩৬২ জন, পাকিস্তানে ২,৭২৯ জন, ইন্দোনেশিয়ায় ২,১৯৮ জন, সুইজারল্যান্ডে ১,৯৩৯ জন, আয়ারল্যান্ডে ১,৭০৬ জন, কলম্বিয়ায় ১,৭২৬ জন, মিশরে ১,৬৭২ জন, দ. আফ্রিকায় ১,৫৬৮ জন, পর্তুগালে ১,৫২০ জন, রোমানিয়ায় ১,৪২৭ জন, পোলান্ডে ১,২৫৬ জন, বাংলাদেশে ১,২০৯ জন, ফিলিপাইনে ১,০৯৮ জন, সৌদী আরবে ১,০১১ জন, জাপানে ৯২৫ জন, ইউক্রেনে ৯০১ জন, আর্জেন্টিনায় ৮৫৪ জন, আলজেরিয়ায় ৭৭৭ জন, অস্ট্রিয়ায় ৬৭৮ জন, ইরাকে ৬৫২ জন, বলিভয়ায় ৬১১ জন, ডমিনিকান রিপাবলিকে ৬০৫ জন, ডেনমার্কে ৫৯৮ জন, হাঙ্গেরীতে ৫৬৩ জন, আফগানিস্তানে ৪৭৮ জন, সুদান ৪৬৮ জন, পানামায় ৪২৬ জন, নাইজেরিয়ায় ৪২৪ জন, মালদবায় ৪১১ জন, গোয়েতেমালায় ৩৮৪ জন, চেজেশিয়ায় ৩৩০ জন, ফিনল্যান্ডে ৩২৬ জন, হন্ডুরাসে ৩১২ জন, বেলারুশে ৩১২ জন ও ইসরাইলে ৩০২ জনসহ অন্যান্য দেশ মিলে মোট ৪ লাখ ৩৮ হাজার ৫৯৬ জনের মৃত্যু হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed