Main Menu

অ্যাভিফ্যাভির ভ্যাকসিনে রোগী সুস্থ হচ্ছে চার দিনে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ‘অ্যাভিফ্যাভির’ ভ্যাকসিনের সাহায্যে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশটির আরডিআইএফ এবং শেমরার গ্রুপ হাসপাতালগুলোতে প্রায় ৬০ হাজার ডোজ ‘অ্যাভিফ্যাভির’ সরবরাহ করেছে। এ ভ্যাকসিনে চার দিনেই রোগী করোনামুক্ত হচ্ছে। সূত্র : রয়টার্স।

রুশ ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘অ্যাভিফ্যাভির’ নামেই এই ওষুধের পেটেন্ট পেয়েছে। রুশ বিজ্ঞানীদের দাবি, করোনার চিকিৎসায় এখনো পর্যন্ত ‘অ্যাভিফ্যাভির’ই হলো সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী ওষুধ। মাত্র চার দিনের মধ্যেই ‘অ্যাভিফ্যাভির’ ৬৫ শতাংশ করোনা রোগীকে সম্পূর্ণ সারিয়ে তুলছে। মাত্র ১০ দিনের মধ্যে ৯০ শতাংশ করোনা রোগীকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত করতে সক্ষম হচ্ছে এই ওষুধ।

খবরে বলা হয়, জাপানে সংক্রামক জ্বরের প্রতিষেধক ফ্যাভিপিরাভির-এর রাসায়নিক সমন্বয়ে কিছু পরিবর্তন ঘটিয়ে এই ‘অ্যাভিফ্যাভির’ তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা। এ যাবৎ কালের হিসাবে এটাই সবচেয়ে সফলভাবে ও দ্রুততার সঙ্গে রোগীদের করোনামুক্ত করতে সক্ষম হয়েছে।

অক্সফোর্ডের টিকার সরবরাহ চুক্তি : করোনাভাইরাসের টিকার ৪০ কোটি ডোজ ফ্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত এ টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। এ প্রতিষ্ঠানটির সঙ্গেই চুক্তিতে উপনীত হয়েছে চার দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স (আইভিএ)।

শনিবার )১৩ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবামাধ্যম ডিডব্লিউ। চুক্তি অনুযায়ী, এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আস্ট্রাজেনেকার সম্ভাবনাময় এ টিকা বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির উন্নয়নকাজ বা বাজারজাতের প্রস্তুতি সম্পন্ন হবে।

Share





Related News

Comments are Closed