এসএমপির অতিরিক্ত উপ কমিশনার করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে তাঁর রিপোর্টও রয়েছে।
মো. জেদান আল মুসা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১১ জুন আমি পরীক্ষার জন্য নমুনা দেই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি বাসায় আছি।’
এদিকে রোববার সিলেট জেলায় নতুন আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১৪০২ জন। তারমধ্যে মারা গেছেন ৩৫ জন, আর সুস্থ হয়েছেন ১৪০ জন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed