গোলাপগঞ্জে কিশোরী ধর্ষিত, চাচাতো ভাই গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম (৪০) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুস সালাম ওই কিশোরীর চাচাতো ভাই।
এরআগে গত শুক্রবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে শনিবার কিশোরীর মা আব্দুল সালামকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল একটি মামলা (মামলা নং -১০) দায়ের করেন।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ওই কিশোরী শুক্রবার (১২ জুন) ঘরের বাইরে বের হলে চন্দরপুর গ্রামের ইছবর আলীর ছেলে আব্দুস সালাম তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ শনিবার অভিযুক্ত আব্দুল সালামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আবুল কাশেম ঘটনার বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রিপোর্ট আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সালামকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার তাকে আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed