Main Menu

সিলেট জেলায় আরো ৫০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার। এনিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪০২ জন।

এর আগে রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।এই ৪৪ জনের মধ্যে কোন জেলার কতজন তা জানা যায়নি।

সব মিলিয়ে রবিবার (১৪ জুন রাত পর্যন্ত সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৪৫০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, ‍সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed