জামালগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- জামালগঞ্জ উপজেলার কলখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫)। সম্পর্কে তারা আপন দুই বোন।
স্থানীয়রা জানায়, দুপুরে কলকখতা গ্রামে বাড়ির পাশের হাওরে একটি ছোট জাল নিয়ে মাছ ধরতে যায় ছোট্ট শিশু মুসলিমা ও রহিমা। কিন্তু ভালোভাবে সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন হাওরের পানিতে দুই বোনের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিবারের লোকজনের অগোচরে এ দুই শিশু জাল নিয়ে হাওরে মাছ ধরতে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed