বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৩০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৬৬৬ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লাখ ৬৪ হাজার ৯৭৭ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরই করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবং রাশিয়া। দেশ দুটিতে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৮ লাখ ৫০ হাজার ৫২৪ এবং ৫ লাখ ১৯ হাজার ৪৫৮ জন।
এদিকে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার কোভিড-১৯ রোগী নিয়ে রাশিয়ার পর চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু এমন দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত ৪২ হাজার ৭২০ জনের মৃত্যু হয়েছে।
অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৪২০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৪ হাজার ২০ জন।
করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৪৭ জন মারা গেছেন। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ৩১০ জন, ফ্রান্সে ২৯ হাজার ৪০১ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশের পরিস্থিতি:
শনিবার পর্যন্ত দেশে করোনার মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed