সুনামগঞ্জে আরও ৬১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৬১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাঁরা শনাক্ত হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এর আগে একইদিন ঢাকার ল্যাব থেকে সুনামগঞ্জের ৩১ জনরে করোনা পজিটিভ আসে। এ নিয়ে সুনামগঞ্জে করোনাভাইরাসে এ জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫ জনে।
সবমিলিয়ে শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৫২ জন, সুনামগঞ্জে ৫২৫ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জ জেলার ২৪০ জন রয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed