সিলেট জেলায় আরো ৪৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরো ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ শনিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫২ জনে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১৯ জন, বালাগঞ্জের ১ জন, জকিগঞ্জের ৫ জন, গোয়াইনঘাটের ৫ জন, জৈন্তাপুরের ১ জন, ফেঞ্চুগঞ্চের ৪ জন, বিয়ানীবাজারের ৮ জন ও গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন।
এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩১ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে আজ।
সবমিলিয়ে শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৫২ জন, সুনামগঞ্জে ৪৬৪ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জ জেলার ২৪০ জন রয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed