সিলেটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জন্মেজয় দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘শনিবার সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সুবিদবাজারের ৮১ বছর বয়সী এ ব্যক্তি মৃত্যুবরণ করেন।’
তিনি আরও জানান, মারা যাওয়া রোগী গত দুইদিন ধরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed