সিলেটে ছাদ থেকে লাফিয়ে যুবকের ‘আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। তিনি লালদিঘীরপাড়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ তার মৃত্যুকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘মাহবুব আলম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। কারণ, অন্য কোনো ক্লু মিলছে না।’
তিনি জানান, মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed