সারাদেশে ১০০৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ১০০৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছে ৮৫৩ জন নার্স এবং এক হাজার ৩০৮ জন স্বাস্থ্যকর্মী। মোট আক্রান্তদের মধ্যে ৩৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারাদেশের তিন হাজার ১৬৪ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার তিনজন, নার্স ৮৫৩ এবং স্বাস্থ্যকর্মী এক হাজার ৩০৮ জন। মোট আক্রান্তদের মধ্যে ৩৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ১৩, চট্টগ্রাম বিভাগে ১০৯, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৯, সিলেট বিভাগে ৭৮ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এছাড়া নার্সদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ২৬, রাজশাহী বিভাগে ২১, রংপুর বিভাগে ৩১, সিলেট বিভাগে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন আক্রান্ত হন।
অন্যদিকে ঢাকা বিভাগে ৫৫৮ জন, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২৫৮, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৫১, সিলেট বিভাগে ৯৯ এবং ময়মনসিংহ বিভাগে ২১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed