Main Menu

হবিগঞ্জে আরো ১৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৪০ জন।

শনিবার (১৩ জুন) ঢাকার ল্যাবে তাঁরা শনাক্ত হন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ জেলায় আরও ১৩ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে চুনারুঘাট ৬ জন, বাহুবল ৪ জন ও সদর ৩ জন।

হবিগঞ্জে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৪২ জন আর মারা গেছেন ৩ জন।

Share





Related News

Comments are Closed