করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ডা. আরিফ হাসান শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান।
ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র বলে জানিয়েছেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ ফয়সল ইকবাল।
তিনি জানান, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন৷ শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।
নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তিনি পরিবারের সাথে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
তার অক্সিজেন লেভেল ৬০ এ নেমে এসেছিল। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চমেককে নিলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।
চট্টগ্রামের লাভলেইন আবেদীন কলোনি এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
এর আগে মৃত্যুবরণকারী চট্টগ্রামের চিকিৎসকরা হলেন- এ এম জাফর হোসাইন রুমি, ডা. মুহিদ হাসান, ডা. এহসানুল করিম। চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম ২৫ মে ঈদুল ফিতরের দিন মারা যান ডা. রুমি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed