ইতালির পথে ২৮৭ প্রবাসী বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন প্রায় সহস্রাধিক ইতালি প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ২৮৭ জনকে নিয়ে ইতালির উদ্দেশে রওয়া হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ এ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে যাত্রা করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে দেশে ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে আগামীকাল শনিবার রাত ১২টা ৪০ মিনিটে (১৩ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed