বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বান্দরবানের জেলা প্রশাসন মো. দাউদুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই পরু মারমা।
তিনি জানান, বৃহস্পতিবার কক্সবাজার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বান্দরবানের ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তারা হলেন- জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো: কামরুল।
এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই জনগনের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক।
সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed