করোনায় বিএসএমএমইউ চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. গাজী জহির হাসান।
বৃহস্পতিবার (১১ জুন) রাত দেড়টার দিকে বিএসএমএমইউ-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, কয়েক দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ডা. গাজী জহির হাসান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে লাইফ সাপোর্টে তিনি মারা যান।
এদিকে ডা. গাজী জহির হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এফডিএসআর। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।
এফডিএসআর সূত্র জানিয়েছে, দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত প্রায় ২৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১ হাজারেরও বেশি চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed