সিলেট শামসুদ্দিন হাসপাতালে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৃথক সময়ে তারা মারা যান।
এর মধ্যে একজনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে। তার নাম মতিন মিয়া। তার বয়স ষাটোর্ধ। অপর দুইজনের একজন হলেন শাহপরান এলাকায়। তার নাম আব্বাস উদ্দিন (৭০) এবং খাদিমনগর এলাকার পারভিন বেগম (৫০) নামের এক নারী।
মারা যাওয়া ৩ জনের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার মতিন মিয়া ও শাহপরান এলাকার আব্বাস উদ্দিন আইসিউতে ভর্তি ছিলেন। অপরদিকে পারভিন বেগম সাধারণ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত।
তবে তাদের ৩ জনের মধ্যে গোলাপগঞ্জের মতিন মিয়া করোনায় আক্রান্ত হলেও শাহপরান এলাকার আব্বাস উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত।
তিনি বলেন, আব্বাস উদ্দিনের শ্বাসকষ্টসহ আরও কয়েকটি রোগে ভুগছিলেন। তাই অন্য হাসপাতাল থেকে জোর করে শামসুদ্দিনে পাঠিয়ে দেয়া হয়েছিলো। তিনি গতকাল বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর পারভিন বেগম নামের ওই নারীর করোনা পরীক্ষার রিপোর্ট এখনো না আসলেও বিভিন্ন উপসর্গ দেখে করোনা সন্দেহ করা হচ্ছে। তিনি গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed