Main Menu

দক্ষিণ সুরমায় উদ্ধার লাশটি বালাগঞ্জের শামীমের

বৈশাখী নিউজ ডেস্ক: গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমার সিলাম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। মৃতদেহটি বালাগঞ্জ উপজেলার গড়পুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামীমের। মৃতদেহটি শনাক্ত করেছেন শামীমের বোনের ছেলে আলী ইমরান।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল।

তিনি জানান, একটি ফেসবুক পেইজের লাইভে সেই মৃতদেহটি দেখে নিহত শামীমের ভাগ্নের সন্দেহ হয়। পরে আমাদের সঙ্গে শামীমের পরিবারের সদস্যরা যোগাযোগ করে ওসামনী হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (১১ জুন) লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি খায়রুল ফজল বলেন, ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেউ তাকে খুন করেছে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ধোপাঘাটে সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় বুধবার বিকেলে অজ্ঞাত হিসেবে শামীমের লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ ওসমানী হাসপাতালে প্রেরণ করে। মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন ছিলো।

Share





Related News

Comments are Closed