Main Menu

সুনামগঞ্জে আরো ৪৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবি’র ল্যাবে মঙ্গল ও বুধবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

জানা গেছে, শনাক্তদের মধ্যে ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলয়ার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন, সদর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার একজন।

এই নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৭ জনে।

এ নিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৩১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭৪, সুনামগঞ্জে ৩৯৭, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪১৫ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১৩১ জন, সুনামগঞ্জে ৮৭, হবিগঞ্জে ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৬২ জন।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে চারজন জন।

Share





Related News

Comments are Closed