Main Menu

সিলেটে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সৌরভ ডিজাইন প্রিন্টিংয়ের পরিচালক মোঃ আব্দুল করিম (৫২) আর নেই। আজ বুধবার (১০ জুন) বেলা আড়াই টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)।

তিনি গত ৩ দিন ধরে জ্বর, মাথা ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। আজ তাঁর অবস্থার অবনতি হলে অজ্ঞান অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে সিলেট ইন্জিনিয়ারিং কলেজের সিইসি বিভাগের ছাত্র।

তিনি প্রায় ২৫ বছর যাবত সৌরভ ডিজাইন প্রিন্টিংয়ের পরিচালক ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা সদরে। সন্ধ্যা ৬টার দিকে মরহুমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।

শোক প্রকাশ: সৌরভ ডিজাইন প্রিন্টিংয়ের পরিচালক মোঃ আব্দুল করিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল-ফাত্তাহ কম্পিউটারের সত্তাধিকারী, সিলেট আমার সিলেট অনলাইন পোর্টারের সম্পাদক-প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলম। আরো শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুুলাল হোসেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠু।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed