দক্ষিণ সুরমায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে সড়কের পাশ থেকে বস্তবন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে সিলামের ধোপাঘাটে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষিণকভাবে যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ, তবে তার বয়স ৩০ থেকে ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, উত্তর সিলামের ধোপাঘাটে রাস্তার পাশে বস্তার ভেতর প্যাকিং করা অবস্থায় লাশটি পড়েছিলো। স্থানীয় সূত্রে খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, মনে হয় অন্য জায়গা থেকে তাকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণনা দেয়া হয়েছে।
ময়না তদন্তের জন্য যুবকের মরদেহ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed