Main Menu

দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৯০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০১২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।

বুধবার (১০ জুন) সস্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ৪ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি নমুনা।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৫৬৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ২১ দশমিক ২৪ শতাংশ।

Share





Related News

Comments are Closed