Main Menu

বিমানের অভ্যন্তরীন রুটের সব ফ্লাইট বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক : যাত্রী সংকটের কারণে আজ বুধবার (১০ জুন) ও বৃহস্পতিবারের (১১ জুুুন) অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার।

জানা গেছে, করোনাভাইরাস সংকটের দেশে দীর্ঘদিন বন্ধ ছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। গত ১ জুন থেকে সচল হয় অভ্যন্তরীণ আকাশপথ। আর এজন্য ৬৯ দিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। অথচ ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

এদিকে, বিমান যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর আগে গত ১ জুন থে‌কে অভ্যন্তরীণ তিন রু‌টে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও পর‌দিন থে‌কেই ফ্লাইট বা‌তিল করে আসছে।

Share





Related News

Comments are Closed