সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৭০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মঙ্গলবার আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৫০ জন সিলেট জেলার ও ২২ জন সুনামগঞ্জ জেলার। অন্য ৩৩ জন কোন জেলার তা নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২ জন ও ঢাকায় নমুনা পরীক্ষায় আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সেখানে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে ৫০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত সকলেই সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে একইদিন ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা কোন জেলার তা জানাতে পারেননি তিনি।
এনিয়ে মঙ্গলবার (৯ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩৩ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪০৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১২৮, সুনামগঞ্জে ৮১, হবিগঞ্জে ১৩৫, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৬ জন। এরমধ্যে সিলেটে ২৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে তিনজন এবং হবিগঞ্জে একজন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed