সিলেটে হাসপাতাল ক্লিনিকের অনিয়ম বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কতিপয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা ব্যবস্থায় চরম অনিয়ম ও অসঙ্গতির প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (৮ জুন) বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েটে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসে সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষ যখন অনিশ্চিত জীবন যাপন করেছে, তখন সিলেটের কতিপয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসাব্যবস্থায় চরম অনিয়ম ও অসঙ্গতি দেখা দিয়েছে। রোগী ও রোগীর স্বজনদের সাথে মুনাফাখোর হাসপাতাল কর্তৃপক্ষের অশালিন ও অমানবিক আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের দ্বারে দ্বারে ঘুরেও ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন জটিল রোগাক্রান্ত সাধারণ মানুষ। কোভিড-১৯ রোগী সন্দেহে ভর্তি নিচ্ছেন না কতিপয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি না নেয়ায় গত এক সাপ্তাহে ৪জন রোগী বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছেন।
গত ৫ জুন শুক্রবার সিলেট নগরীর কুমারপাড়ার বাসিন্দা বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন খোকা ও দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের আখতার হোসনের স্ত্রী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতাল ও ক্লিনিকে ঘুরে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় প্রাণ হারান। গত ২৩ এপ্রিল রমজানে জকিগঞ্জের এক গর্ভবতী মহিলা বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও ভর্তি হতে পারেননি। অবশেষে প্রসব বেদনায় প্রচুর রক্তপাতে এ্যাম্বুলেন্সেই ইন্তেকাল করেছেন। এভাবে প্রতিনিয়ত রোগী ভর্তি ও চিকিৎসায় বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এই অব্যবস্থা ও বিড়ম্বনা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য আবু তাহের মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান রনি, জেলা সাধারণ সম্পাদক মকবুল হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সাব্বির আহমদ তপু, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, দফতর সম্পাদক হোসাইন আহমদ, বিশ^বিদ্যালয় বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক, আলিয়া মাদরাসা সম্পাদক মাহদী হাসান, কলেজ সম্পাদক আল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক শেখ সাদী, শাহপরান থানা সভাপতি আতিয়ার রহমান, মামনুন আদনান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed