বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ এবং আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।
এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩০ লাখেরও বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬২৫ জনে।
এদিকে, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।
এ পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। এছাড়া সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
করোনাভাইরাস মহামারিতে রবিবার পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed