করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে বাড্ডার এ এম জেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সী এই চিকিৎসক।
ইসলামী ব্যাংক হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এখানে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই তার মৃত্যু হয়।’
ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed