Main Menu

কলমাকান্দায় বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতী রাজধানী ঢাকার একটি বিউটি পার্লারে কাজ করতো।

এ ঘটনায় রোববার (৭ জুন) সকালে একই জাতিসত্তার যুবক সজীব নংমিন (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সজীব নংমিন একই উপজেলার রংছাতি ইউনিয়নের বড় মনগড়া গ্রামের নিকুলাস ঘাগ্রা এর একমাত্র পুত্র।

পুলিশ ও ওই যুবতীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবতীর বাড়ি উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়।

অভিযুক্ত যুবক সজীব নংমিনের বাড়ি পাশাপাশি হওয়ায় তাদের প্রায়ই দেখা হতো, কথা হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক প্রায় তিন বছর ধরে চলে আসছিল। এর মধ্যেই ওই যুবতী রাজধানী ঢাকায় বিউটি পার্লারে কাজ করতো।

করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে গত ২০ মে ঢাকা থেকে নিজ বাড়ীতে চলে আসে ভিকটিম। বাড়ীতে আসার পর থেকেই প্রেমিক যুবক সজীব নংমিন তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে বড় মনগড়ায় সজীবের মাসি আনু নংমিন এর বসত ঘরে গত ৩ জুন রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে জানান ভিকটিম।

এঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গত শনিবার রাতে সজীব নংমিনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ০৩(০৬) ২০২০ ইং)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভিকটিম নিজেই।

রোববার (৭ জুন) সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং গ্রেপ্তার সজীব নংমিনকে বিকালে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed