১১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ৪৭ জন এবং বিজিবির ১ হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিল আইন, ২০০২ (৮ নং আইন) সনের ৭ (ঝ) ধারা অনুযায়ী জামুকার সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বিজিবি ও বিমান বাহিনীতে যোগদানকৃতদের মুক্তিযোদ্ধ সনদ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed