Main Menu

শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের প্রধান আসামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের ঘটনায় প্রধান আসামী আজগর আলীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) মৌলভীবাজার আদালতে আসামীর স্বীকারোক্তি নেয়া হয়।

আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পুর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামানের সহযোগিতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।

আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। সে জানায় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে চোলায় ফুক দিয়ে আগুন জালানোর লোহার চোঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে।

Share





Related News

Comments are Closed