দিনাজপুরে রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ বন্ধের দাবি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে রবিবার (৭ জুন) দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দুই বোন।
দিনাজপুর শহরের মধ্য বালুবাড়ী মহল্লার মৃত লোকমান আলীর কন্যা লায়লা বানু ও শাহীনুর সংবাদ সম্মেলনে এক লিখিত প্রতিবেদনে বলেন, আমার পিতা ও তার দুই ভাই ১৭৮ দাগে মৌখিকভাবে বন্টনের মাধ্যমে ৪ শতক করে জায়গা পাবার কথা থাকলেও আমরা ২ শতক ৪ লিংক জায়গা পেয়েছি এবং সে সময় চাচাদের সাথে মতামতের ভিত্তিতে রাস্তার জন্য দেড় শতক করে জায়গা ছেড়ে দেই। সে মর্মে আমরা উক্ত জায়গায় ঘর বানিয়ে ৬০ বছর ধরে বসবাস করে আসছি। হঠাৎ আমার চাচার ছেলে মো. শওকত আলী রাজু ও মোঃ কুরবান আলী রানা দিনাজপুর ডেভেলপমেন্ট লি. (ডিডিএন) এর সাথে বহুতল ইমারত নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় এবং আমাদের ছেড়ে দেয়া রাস্তার জায়গায় সেপ্টিক ট্যাংকসহ বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করে দেয়। ডেভেলপার আমাদের বের হওয়ার রাস্তায় টিন দিয়ে ঘিড়ে রেখেছে যাতে আমরা বের হতে না পারি। এ ব্যাপারে আমরা পৌর মেয়র সহ আদালতে মামলা দায়ের করেছি।
তারা সংবাদ সম্মেলনে আরও বলেন, ডেভেলপার ইমারত নির্মানের নিয়মনীতি উপেক্ষা করে কোন প্রকার জায়গা না ছেড়ে বহুতল ভবনের কাজ শুরু করাতে তাদের বিরুদ্ধেও আমরা আদালতে আরেকটি মামলা করেছি। যা বিচারাধীন অবস্থায় রয়েছে। বাসা থেকে বের হওয়ার জন্য আমাদের ছাড়া জায়গায় ঘেড়া সরিয়ে অবিলম্বে চলাচলের সুবিধা করতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে মৃত লোকমান আলীর স্ত্রী শামসুন নাহার উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed