Main Menu

রংপুরে আইনজীবী হত্যকারীদের শাস্তির দাবি

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর জেলা বারের এক্স এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আসাদুল হক এ্যাডভোকেটকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডে জড়িতদের দ্রত শাস্তির দাবীতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

৭ জুন রবিবার দুপুরে আইনজীবী সমিতি চত্ত¡রে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানীর সভাপতিত্বে এবং আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এ্যাড. মোকসেদুর রহমান শাহাজাদার সঞ্চালনায় দুর্বৃত্তদের শাস্তির দাবীতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড তৌহিদুল হক সরকার, সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী, বর্তমান সহ সভাপতি এ্যাড নুরুল ইসলাম (৪) ও সহ সাধারণ সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন এ্যাড. হাসনে ইমাম নয়ন, এ্যাড. আজিজুর রহমান, ইকবাল রায়হান সোহেল, এ্যাড কামরুজ্জামান শামস বুলবুল, এ্যাড. মো. বাকী, এ্যাড. আইনুল হক, এ্যাড হযরত আলী বেলাল, এ্যাড. তোজাম্মেল হক লিটন, এ্যাড. শুভ বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ্যাড. নুরুজ্জামান জাহানী বলেন, আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সুরক্ষা দিতে হবে।

Share





Related News

Comments are Closed