Main Menu

ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুরে পাঙ্গামটকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করেন তারা। এতে তিন শতাধীক মানুষ অংশগ্রহণ করেন।

সম্প্রতি আশ্রয়ন প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় সেখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহবান জানান মানব বন্ধনকারীরা।

জহিরুল ইসলাম বলেন, প্রজন্মের পর প্রজন্ম এই জমিতে বসবাস করে আসছেন দেশ স্বাধীন হওয়ার আগে থেকে।

তৎকালীন সময়ে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করেন তারা। পরবর্তিতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। একই এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ন করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রনালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।

Share





Related News

Comments are Closed