জাফলংয়ে ভুমিদস্যুদের অত্যাচার, প্রতিকার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ের ভুমিদস্যু আলীম উদ্দিন ও তার সহযোগিদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন নয়াবস্তি গ্রামের একটি নিরীহ পরিবার। এরই মধ্যে ওই পরিবারের ভুমি দখলে নিতে দফায় দফায় হামলা ও নির্যাতন চালিয়েছে ওই চক্র। এ ব্যাপারে মামলা করেও বিপাকে ওই পরিবার। এখন মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি দায়ের করেও নিরাপত্তাহীন অবস্থায় ওই পরিবার।
শনিবার (৬ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা ও দখল হওয়া ভুমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন- জাফলং নয়াবস্তি গ্রামের বাসিন্দা মৃত মকবুল আলীর ছেলে আজগর আলী।
সংবাদ সম্মেলনে আজগর আলী বলেন, তার পিতা মরহুম মকবুল হোসেন স্বাধীনতার পরে তিনি জাফলং নয়াবস্তি এলাকায় বাড়ি তৈরী করেন। ২০০০ সালের দিকে আমার পিতা ওই ভুমি সরকার কর্তৃক ১৫ বছরের জন্য লিজ নেন। এরপর থেকে তারা ওই বাড়িতে বসবাস করছে। তার পিতার মৃত্যুর কয়েক বছর পর জমির লিজের সময় শেষ হয়ে গেলে ২০১৪ সালের শেষ দিকে তার মা মরিয়ম নেছার নামে জেলা প্রশাসক মহোদয় ওই ভুমি বন্দোবস্ত দেন। বর্তমানে ওই ভুমির দলিল ও নামজারী তার মা মরিয়ম নেছার নামে রয়েছে। নয়াবস্তির মসজিদ ভেঙ্গে গেলে কয়েক বছর আগে তারা ওই ভুমির ১১ শতক ভুমি মসজিদকে ব্যবহারের জন্য দেওয়া হয়। এই ভুমিতে তার পিতা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যদের কবরস্থান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের বন্দোবস্ত থাকা ভুমি দখলে নিতে পায়তারা চালাচ্ছিলো জাফলংয়ের ভুমিদস্যু ও পাথরখেকো আলীম উদ্দিনসহ তার সহযোগিরা। ৫ মাস আগে আলীম উদ্দিন, তার পিতা ইনসান আলী, ভাই শাহজাহান, মতলিব, কামাল, রেজওয়ান, সেলিম, রায়হানসহ কয়েকজন তাদের উপর হামলা করে। এ সময় আলীম উদ্দিন জমির একাংশও দখল করে নিয়েছে। ওই হামলার পর গত ২৩ শে এপ্রিল আলীম উদ্দিন সহ তার ৯ সহযোগি বর্তমান বসবাস করা বাড়িতে কাগজপত্র লুটে নিতে হামলা চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়িঘরে লুটপাট চালায়। প্রায় সব মালামাল তারা লুট করে নিয়ে যায়। এ ঘটনায়ও থানায় মামলা হয়।
তিনি বলেন, এই মামলা তুলে না নেওয়ার কারনে আবার গত ৬ই মে তারা আরেক দফা হামলা করে। এই হামলায়ও আজগর, তার ছোটো ভাই আকবর ও মা মরিয়ম বেগম গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করলে গত ৯ই মে আসামি আলীম উদ্দিনকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ‘পলাতক আসামি’ হিসেবে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আলিম উদ্দিন ও তার ভাইরা এবং কুর্মের সহযোগিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে জীবন দুর্বিসহ করে তোলেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তারা। এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বেদখল হওয়া ভুমি ফিরিয়ে দিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed