ব্রিটেনে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে আগামী ১৫ই জুন থেকে বাস-ট্রেন-টিউবের মত গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হবে বলে ঘোষণা করা হয়েছে।
পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বৃহস্পতিবার (৪ জুন) সংবাদ ব্রিফিং এ বলেছেন, কেউ এই নিয়ম না মানলে তাকে বাস-ট্রেন থেকে নামিয়ে দেয়া বা জরিমানা করা হতে পারে।
তবে তিনি জানান, শিশুদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
মন্ত্রী বলেন, তারা তাই করছেন যা অন্য অনেক দেশ করবে। মুখ ঢেকে রাখলে কোভিড-১৯ থেকে সীমিত হলেও কিছু সুরক্ষা পাওয়া যায়।
এমন সময় মি. শ্যাপস এ কথা ঘোষণা করলেন যখন ব্রিটেনে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছে, তবে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে এলেও ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় তা অনেক বেশি।
ব্রিটেনে ভাইরাস সংক্রমণ শুরুর প্রথম দিকে সরকারের অবস্থান ছিল এমন যে, ফেস মাস্ক পরার প্রয়োজন নেই – এতে তেমন কোন কাজ হয় না, বরং সাবান দিয়ে বার বার হাত ধোয়া অনেক বেশি কার্যকর।
তবে সম্প্রতি সেই অবস্থান থেকে ব্রিটিশ সরকার ধীরে ধীরে সরে এসেছে।
সূত্র: বিবিসি বাংলা
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed